আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত-৬ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত-৬

আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত-৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত নারীসহ ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা ঘটেছে উপজেলার রায়বালা গ্রামে মঙ্গলবার সকালে।



জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের জয়নাল হাওলাদার একই গ্রামের হানিফ গাজীর কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি সংলগ্ন মোস্তফা গাজীর ২০ শতাংশ জমি জয়নাল হাওলাদার জোর করে চাষাবাদ করেন এমন দাবী মোস্তফা গাজীর। ওই জমি চাষাবাদে মোস্তফা গাজী বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত মোস্তফা গাজী, হানিফ গাজী, আনোয়ার গাজী, মাজেদা বেগম ও সোনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত রিয়াজ হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

আহত মোস্তফা গাজী বলেন, জয়নাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখলে চাষাবাদ শুরু করেন। এতে আমি বাঁধা দিলে আমাকে, আমার মেয়ে ও ভাইসহ চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

জয়নাল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জমি দখল ও মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার কেনা জমি আমি চাষাবাদ করতে গেলে মোস্তফা গাজী ও তার লোকজন আমার মাকে এবং আমাকে মারধর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!