কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের মধ্যে হাতাহাতি | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের মধ্যে হাতাহাতি

কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের মধ্যে হাতাহাতি

আপন নিউজ অফিস।। কলাপাড়ার ধানখালী ইউনিয়নে রুরাল-নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএনপিএল) প্রকল্প এলাকায় নিরাপত্তাকর্মী ও স্থানীয় শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত থেমে থেমে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দুপুরে কাজে যোগ দেন শ্রমিকেরা।



করোনা পরিস্থিতিতে প্রকল্প এলাকার বাইরে থেকে এসে কাজে যোগদান নিয়ে এই উত্তেজনার সৃষ্টি হয়। এ সম্পর্কে দুপুরে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল করিম বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ শ্রমিকদের সঙ্গে বৈঠকে সমঝোতা হয়েছে। শ্রমিকেরা বেলা দুইটা থেকে কাজে যোগ দিয়েছেন।

বাংলাদেশ-চায়না যৌথ অংশীদারত্বে ধানখালীতে ৬৬০ মেগাওয়াটের কয়লাভিত্তিক দুটি তাপবিদ্যুৎ ইউনিট নির্মাণ করা হচ্ছে। করোনার অতিমারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রকল্প এলাকায় উন্নয়নকাজ চলমান রয়েছে। বর্তমানে প্রকল্প এলাকায় প্রায় ১ হাজার ৪০০ চীনা ও দেশি শ্রমিক কাজ করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরিস্থিতিতে প্রকল্পের কাজে নিয়োজিত দেশি শ্রমিকদের বাইরে বের হতে নিষেধ করেন চীনা শ্রমিকেরা। আবার যে শ্রমিকেরা বাইরে থেকে এসে কাজ করেন, তাঁদের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়। এ নিয়ে কয়েক দিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে বাইরে থাকা শ্রমিকেরা প্রকল্প এলাকায় ঢুকতে চাইলে প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা নিষেধ করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা জোর করে ভেতরে ঢোকেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। এ নিয়ে চীনা শ্রমিকদের সঙ্গেও দেশি শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে মারামারির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলীসহ তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে পাঁচজনের সঙ্গে প্রশাসন ও আরএনপিএল কর্মকর্তারা বৈঠকে বসেন।

আরপিসিএলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল করিম বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার পর বিষয়টি সমাধান হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলবে। প্রকল্পের বাইরে থেকে আসা দেশি শ্রমিকদের শরীরের তাপমাত্রা মেপে ভেতরে ঢুকতে দেওয়া হবে। এ ছাড়া প্রকল্প এলাকায় শ্রমিকদের আবাসন ও পানির সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!