মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ; আহত-১৫

কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ; আহত-১৫

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে।



আহতদের মধ্যে মো. আলউদ্দিন হাওলদার (৮০), শামেজউদ্দিন (৬৫), মো. আফজাল (৪০), মো. নুর হোসেন তুহিন (৩০), মো. নুর ইসলাম (৪০), মো. রাব্বি হোসেন (১৬).  মো. রাসেল বয়াতী (৪৫), নজরুল বয়াতী (৫০) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মিঠাগঞ্জ গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্লুইস গেটের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আশিক তালুকদার গ্রুপ ও নুরুল ইসলাম গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
এতে উভয়ের পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
কলাপাড়া থানায় মামলা দায়ের হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!