মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে জমির দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত-১০

আমতলীতে জমির দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত-১০

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জমির দখল নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই নারীসহ ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনা ঘটেছে উপজেলার রায়বালা গ্রামে বুধবার সকালে।



জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের জয়নাল হাওলাদার একই গ্রামের হানিফ গাজীর কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি সংলগ্ন মোস্তফা গাজীর ২০ শতাংশ জমি জয়নাল হাওলাদার জোর করে চাষাবাদ করেন এমন দাবী মোস্তফা গাজীর। ওই জমি চাষাবাদে তিনি (মোস্তফা গাজী) বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জয়নাল হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার মোস্তফা গাজীর জামাতা জসিমকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম করে।

জসিমকে রক্ষায় আনোয়ার গাজী এগিয়ে এলে তাকেও মারধর করে এমন দাবী আনোয়ার গাজীর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত জসিম, মোস্তফা গাজী, হানিফ গাজী, মাজেদা বেগম, সোনিয়া, ইমরান, রিয়াজ ও ফিরোজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আনোয়ার গাজীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোস্তফা গাজী বলেন, জয়নাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করেন। এতে আমি বাঁধা দিলে কয়েক দফায় আমাকে, আমার মেয়ে, আমার জামাতা ও ভাইসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে।

জয়নাল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জমি দখল ও মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার কেনা জমি আমি চাষাবাদ করতে গেলে মোস্তফা গাজী ও তার লোকজন আমার মাসহ পরিবারের চারজনকে মারধর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মার্জিয়া তাজিন বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!