মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে করোনায় সিনিয়র আইনজীবির মৃত্যু; বাড়ী লকডাউন

আমতলীতে করোনায় সিনিয়র আইনজীবির মৃত্যু; বাড়ী লকডাউন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। করোনায় আক্রান্ত হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম’র মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বে-সরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



শুক্রবার বেলা ১১ টায় তার মরদেহ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ পশ্চিম চিলা গ্রামের বাড়ী লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।

জানাগেছে, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম দীর্ঘদিন ধরে জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় করোনা ভাইরাস সনাক্ত হয়। গত শনিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মৃত্যুরবণ করেন। তার মৃত্যুতে আমতলী আইনজীবিসহ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বেলা ১১ টায় জানাযা শেষে তার মরদেহ পশ্চিম চিলা গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তার গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দিয়েছেন।
বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম দেলোয়ার হোসেন খাঁন, করোনায় আক্রান্ত হয়ে বিজ্ঞ আইনজীবি আবুল কাশেম মারা গেছেন। তার মৃত্যুতে আইনজীবিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরো বলেন, আবুল কাশের এক দক্ষ আইনজীবি ছিলেন। আমতলীবাসী একজন অভিজ্ঞ আইনজীবিকে হারালো।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আইনজীবি আবুল কাশেমের গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!