মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে নির্বাচনী জের ধরে দুই যুবককে পিটিয়ে জখম

আমতলীতে নির্বাচনী জের ধরে দুই যুবককে পিটিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে নির্বাচনী জের ধরে হামলার দু’পক্ষের রাহাদুল চৌকিদার ও মশিউর রহমান গাজী নামের দুই যুবক আহত হয়েছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে টেপুরা গ্রামে।



জানাগেছে, গত ২১ জুন উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে টেপুরা গ্রামের রাহাদুল চৌকিদার বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের এবং মশিউর রহমান গাজী নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সমর্থন করে। বৃহস্পতিবার রাতে রাহাদুল চৌকিদার টেপুরা বাজার থেকে বাড়ী যাচ্ছিল। এমন মুহুর্তে পিছন দিক থেকে একটি মোটর সাইকেলে মশিউর, নান্না চৌকিদার ও জহিরুল গাজী এসে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এমন দাবী রাহাদুল চৌকিদারের। অপরদিকে মশিউর রহমান গাজী দাবী করেন রাহাদুল চৌকিদার, আরিফ গাজী ও জুয়েল চৌকিদার তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে আহত করেছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাহাদুল চৌকিদারের মাথায় যখমের চিহৃ রয়েছে। আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!