মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই; বিপাকে করোনায় আক্রান্ত রোগীরা

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই; বিপাকে করোনায় আক্রান্ত রোগীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই। প্লান্ট না থাকায় হাইফ্লোতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এতে রোগীরা জীবন নিয়ে শঙ্কায় আছেন। হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।



জানাগেছে, উপজেলায় গত চার মাসে ২’শ ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। কিন্তু গত ২০ দিন ধরে উপজেলায় করোনার প্রকোপ মারাত্মক আকার ধারন করেছে। হাসপাতালের ২০ শয্যার করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই। অক্সিজেন প্লান্ট না থাকায় সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে করোনা রোগীদের। এতে রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না।

হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ না হওয়ায় রোগীরা জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে গত ফেব্রুয়ারী মাসে একটি বে-সরকারী কোম্পানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লাণ্ট নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় ওই কোম্পানী প্লান্ট নির্মাণ করতে পরেনি। গত এপ্রিল মাসে সেন্টাল প্লান্ট নির্মাণের অনুমতি চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মুনয়েম সাদ স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেন। গত তিন মাস ধরে ওই আবেদন মন্ত্রনালয়ে ঝুলে আছেন। দ্রিত মন্ত্রনালয়ের অনুমতি সাপেক্ষে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি আছেন। রোগীরা সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করছে। এতে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না রোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী বলেন, শ্বাসকষ্ট লাঘবে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে। এতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হচ্ছে না। সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে অতিমাত্রায় অক্সিজেন পেতাম তাহলে এতো কষ্ট পেতে হতো না। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান তিনি।
রোগীর স্বজনরা বলেন, স্বল্পতার কারনে সিলিন্ডারের অক্সিজেন সব সময় পাওয়া যাচ্ছে না। সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে এই সমস্যা হতো না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হলে রোগীদের উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহ করা যেত। এতে রোগীদের শ্বাসকষ্ট লাঘব হতো। একটি বে-সরকারী কোম্পানী সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিল কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় নির্মাণ করতে পারেনি। তিনি আরো বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের অনুমিত চেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেছি। অনুমতি পেলেই বেসরকারী কোম্পানীর সাথে যোগাযোগ করে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!