মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কুয়াকাটায় দেবালয় সম্পত্তি রক্ষায় প্রশসনের উদ্যোগ

কুয়াকাটায় দেবালয় সম্পত্তি রক্ষায় প্রশসনের উদ্যোগ

আপন নিউজ ডেস্ক।। কুয়াকাটায় ৯৯ শতাংশ জমির উপর প্রায় ১০০ বছরের পুরাতন ২০ ফিট লম্বা শায়িত বৌদ্ধ মূর্তি আছে।

উল্লেখিত সম্পত্তি আত্মসাৎ এর উদ্দেশে অসাধু কিছু ভূমি দস্যু অবৈধভাবে স্থাপনা তৈরী করে দখল করার পায়তারা করছেন। বিষয়টি স্থানীয় রাখাইন সম্প্রদায়ের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের মৌখিকভাবে দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি আমলে নিয়ে তাতক্ষনিকভাবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উল্লেখিত বিষয়ের যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক ১৮/০৭/২০২১ তারিখ বেলা ১১ টায় একটি সভা আয়োজন করেন।



ওই সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী ও বরগুনার প্রসিডেন্ট নিউ নিউ খেইন, কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কুয়াকাটার এমং তালুকদার, মিস্রী পাড়ার বাবু মংলাচি, গোড়া আমখোলা পাড়ার ইঞ্জিনিয়ার ম্যাথু, বাবু মংচোওয়েন নয়া পাড়ার বাবু বাদল বিশ্বাস এবং যারা জমি দখল করে স্থাপনা তৈরী করছেন তাদের প্রতিনিধি বৃন্দ।

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, তাদের বৈধ কাগজপত্র আগামী ১৯/৭/২০২১ তারিখের মধ্যে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

দেবালয় সম্পত্তির চুড়ান্তভাবে সীমানা নির্ধারন না হওয়া পর্যন্ত কোনো স্থাপনা তৈরী করা যাবে না।
নিউ নিউ খেইন ডিসি’র নিকট আবেদন করেন, যেহেতু কুয়াকাটা একটি পর্যটন কেন্দ্র হওয়ায় দেবালয় সম্পত্তির উপর দৃষ্টি নন্দন একটি বৌদ্ধ মন্দির নির্মানের।

ডিসি মহোদয় আন্তরিকভাবে সরকারের অর্থায়নে দৃষ্টি নন্দন একটি মন্দির স্থাপনের চেষ্টা করবেন। প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!