আমতলীতে লকডাউন অমান্য করায় ১৩ হাজার টাকা অর্থদন্ড | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে লকডাউন অমান্য করায় ১৩ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে লকডাউন অমান্য করায় ১৩ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধি।। সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে ঘরের বাহিরে বের হওয়ায় আমতলী উপজেলা প্রশাসন ১৭ মামলায় ১৩ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করেছেন। শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন।



জানাগেছে, করোনা থেকে মানুষকে রক্ষায় সরকার কোরবারীর ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন (বিধি নিষেধ) ঘোষনা করেছেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়।

এ সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহাকরী কমিশনা (ভুমি) নাজমুল ইসলাম আমতলী পৌর শহরের চৌরাস্তা মোড়, খুরিয়ার খেয়াঘাট, একে স্কুল ও খেকুয়ানি বাজারসহ ১৭টি জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধির ২৬৯ ধারায় ১৭ টি মামলায় ১৩ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় ১৭ মামলায় ১৩ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!