মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলী হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

আমতলী হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

আমতলী প্রতিনিধি।। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে জেসমিন নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

জানাগেছে, পৌর শহরের জব্বার মৃধার স্ত্রী জেসমিন বেগম বেশ কয়েক দিন ধরে করোনায় উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ১১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মোশ্বেদ আলম তাকে করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তি হওয়ার পরপরই তিনি ওই ইউনিটে মারা যান। জেসমিন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদারের জেষ্ঠ কন্যা।

জেসমিনের ছোট ভাই সোহেল তালুকদার বলেন, আপা কোরনারীর পুর্বে ডায়েরিয়ায় আক্রান্ত হয়। রবিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালে অক্সিজেন দেয়া অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ মোশ্বেদ আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে জেসমিন নামের এক রোগী ভর্তি দেয়া হয়। ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ইউনিটে মারা যান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!