লকডাউনের তৃতীয় দিনে আমতলীতে ঢিলেঢাল লকডাউন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
লকডাউনের তৃতীয় দিনে আমতলীতে ঢিলেঢাল লকডাউন

লকডাউনের তৃতীয় দিনে আমতলীতে ঢিলেঢাল লকডাউন

আমতলী প্রতিনিধি।। লকডাউনের তৃতীয় দিনে আমতলী উপজেলা শহরে ঢিলেঢালা লকডাউন চলছে। প্রশাসনের নজর এড়িয়ে ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকসা দেদারসে চলাচল করছে। এতে করোনা ভাইরাসের সংক্রামণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জানাগেছে, করোনা ঠেকাতে সরকার ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষনা করেছেন। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে লকডাউনের তৃতীয় দিন রবিবার ঢিলেঢালা ভাবে আমতলী উপজেলা শহরে লকডাউন চলছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকসা দেদারসে চলাচল করছে। মানুষ প্রয়োজনে ও অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হয়ে সড়কে চলাফেরা করছে। এতে করোনা ভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভাইরাস রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইজিবাইক চালক বলেন, সরকার লকডাউন দিয়েছে কিন্তু পেটতো লকডাউন মানে না। কষ্টে পরেই গাড়ী নিয়ে সড়কে নেমেছি।

আমতলী পৌর সচেতন নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস বলেন, ঢিলেঢালা লকডাউন চলায় মহাসড়ক ও আ লিক সড়কে ব্যাটারী চালিক ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করছে। এতে করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে চেষ্টা করছি। প্রয়োজন ব্যতিরেকে কেউ ঘরের বাহিরে বের হলে কঠোর শাস্তি দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!