তালতলীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই গুরুতর জখম | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই গুরুতর জখম

তালতলীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই গুরুতর জখম

আমতলী প্রতিনিধি।। জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচাতো ভাই হানিফ ফকির ও নুরুল হক ফকির গুরুতর জখম হয়েছে। আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার শারিকখালী গ্রামে বরিবার সকালে।

জানাগেছে, উপজেলার শারিকখালী গ্রামের নুরুল হক ফকির ও হানিফ ফকিরের মধ্যে একই খতিয়ানভুক্ত ১৮ শতাংশ জমি নিয়ে গত তিন মাস ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে চাচাতো ভাই নুরুল হক ফকির জোরপূর্বক বাড়ী নির্মাণের চেষ্টা করে এমন দাবী হানিফ ফকিরের। রবিবার সকালে হানিফ ফকির কচুপাত্রা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে নুরুল হক ফকির, দুলাল ফকির ও নাজমুল ফকির তাকে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে হানিফ ফকিরের লোকজন এসে নুরুল হক ফকিরকে মারধর করে এমন দাবী নুরুল হক ফকিরের। এতে দুই চাচাতো ভাই হানিফ ফকির ও নুরুল হক ফকির গুরুতর জখম হয়।

স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ মোশ্বেদ আলম সংঙ্কটজনক অবস্থায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

আহত হানিফের স্ত্রী খাদিজা বেগম বলেন, আমার স্বামীর ক্রয়কৃত জমিতে জোরপূর্বক নুরুল হক ফকির বাড়ী নির্মাণ করতে চেষ্টা করে। আমার স্বামী এতে বাঁধা দেয় । ক্ষিপ্ত হয়ে নুরুল হক ফকির, দুলাল ফকির, নাজমুল ফকিরসহ ৫-৬ জনে মিলে আমার স্বামীকে পিটিয়ে গুরুতর যখম করেছে । আমি এ ঘটনার বিচার চাই।

নুরুল হক ফকির বলেন, মারধরের কথা অস্বীকার করে বলেন, হানিফ ফকির আমাকে কুপিয়ে জখম করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোশ্বেদ আলম বলেন, গুরুতর আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!