যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্বোধন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

আমতলী প্রতিনিধি।। করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিতে যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচী চালু করা হয়। শুক্রবার উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের কার্যালয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান।




জানাগেছে, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন হয়নি। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের সিলিন্ডার অক্সিজেন ব্যবহার করতে হয়। কিন্তু হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার অপ্রতুল। এতে রোগীদের প্রয়োজনী অক্সিজেন সেবা দিতে ব্যঘাত ঘটছে। এছাড়া বাসায় চিকিৎসারত রোগীদের অক্সিজেন চাহিদা থাকলেও অক্সিজেন সরবরাহ হচ্ছে না। এমন মুহুর্তে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় এই প্রথম আমতলী উপজেলা যুবলীগ বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্যোগ নেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচীর উদ্ধোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসাঃ শাহিনুর তালুকদার, এ্যাড. মোঃ আরিফ-উল হাসান আরিফ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামীলীগ নেতা গাজী সামসুল হক, পৌর যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদক জেসিকা গাজী, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নহু-উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কবির হাওলাদার, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী ও পৌর যুবলীগ সহ-সভাপতি মোঃ ফরহাদ, ও আব্দুল হালিম প্রমুখ। অক্সিজেন সার্ভিস দ্রুত পেতে পাঁচটি ০১৭১৬০৭৭৪৯৬, ০১৭২৫৪৪০৪৬০, ০১৭১৬১৩৯০৮৬, ০১৭৭২৫৮৫০৮৫, ০১৭৪০৮৫২৯৩২ হট লাইট নম্বর দেয়া হয়েছে।

উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা তাদের দোর গোড়ায় পৌছে দিতে উপজেলা যুবলীগের উদ্যোগে বিনামুল্যে অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। প্রয়োজনে রোগী ও রোগীর স্বজনরা হটলাইন নম্বরে ফোন দিলেই পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় আসবাবপত্র।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!