কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ

কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ

চঞ্চল সাহা, কলাপাড়া।। কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।




বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম, সদস্য নয়নাভিরাম গাঈন, কৃষক মো. ইসমাইল হোসেন ও সফেজ উদ্দিন প্যাদা।

বক্তারা বলেন’ কলাপাড়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল, বিল নদী, নালা পানিতে পানিতে টই-টুম্বর হয়ে আছে । মাছ শিকারের স্বার্থে এক শ্রেনীর মানুষ বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এতে হাজার হাজার কৃষক আমন বীজতলা তৈরী করতে পারছে না।

অপরদিকে, যে কৃষক বীজতলা তৈরী করেছে তাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের বর্ষাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে বক্তারা এ বাঁধ কেটে অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!