মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারধর

আমতলীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারধর

আমতলী প্রতিনিধি।। ছাগলে সবজি গাছ খাওয়াকে কেন্দ্র করে ৮৫ বছর বয়সি আব্দুল মান্নান মৃধাকে প্রতিবেশী কিশোর হাসিব হাওলাদার মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত বৃদ্ধকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে।




জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের বৃদ্ধ আবদুল মান্নান মৃধার বাড়ীতে প্রতিবেশী স্বজল হাওলাদারের তিনটি ছাগল প্রায়ই ঢুকে সবজি গাছ খেয়ে ফেলে। সোমবার ওই ছাগল তিনটি তার বাড়ীতে প্রবেশ করলেই বৃদ্ধ মান্নান মৃধা একটি ছাগল ধরে বাড়ীতে আনার চেষ্টা করে। এমন মুহুর্তে ছাগল মালিক স্বজল হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও তার ফুফু মিনি বৃদ্ধের কাছ থেকে ছাগল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে হাসিব ও তার ফুফু মিনি বৃদ্ধকে কিল,ঘুসি ও লাথি মারে। এতে বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেলে এবং তার হাত ও মুখমন্ডরে জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বৃদ্ধ আব্দুল মান্নান মৃধা বলেন, মুই বুড়া মানু, মোরে হাসিব ও তার ফুফু মিনি মারধর হরছে। মুই এইয়্যার বিচার চাই।

অভিযুক্ত হাসিব হাওলাদার বৃদ্ধকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমার গলা টিপে ধরায় তার সাথে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু বুড়ো মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!