মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো রিকসা চালকের মৃত্যু

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো রিকসা চালকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামান নামের এক অটোরিকসা চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার পুর্ব কুকুয়া গ্রামে।

জানাগেছে, উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে অটো রিকসা চালক নুরজামান মঙ্গলবার রাতে নিজের ঘরে অটো রিকসার ব্যাটারী চার্জে লাগিয়ে দেয়। বুধবার সকালে তিনি ওই গাড়ীর ব্যাটারীর চার্জার খুলতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার ডাক চিৎকার শুনে তার স্ত্রী তাসলিমা বেগম বিদ্যুতের মুল সুইচ বন্ধ করে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত অটো রিকসা চালকের স্ত্রী তাসলিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, গাড়ীর ব্যাটারীর চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আমার স্বামী মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হিমাদ্রী রায় বলেন, নুরজামানকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবীর প্রেক্ষিতে নরজামানের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!