মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
শেখ কামালের জন্মবার্ষিকীতে কলাপাড়ায় ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন

শেখ কামালের জন্মবার্ষিকীতে কলাপাড়ায় ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন

বিশেষ প্রতিবেদক।। কলাপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা




নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও আবু
হাসনাত মোহম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার প্রমূখ। পরে ইউএনও’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে বিষদ আলোচনা করেন বক্তারা। জোহর নামাজ বাদ সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই দিন সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুই শতাধিক প্রশিক্ষিত যুবদের মাঝে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফেরদৌস রহমান।

এর আগে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ। অলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম মাসুম বিল্লাহ। এসময় মূলদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!