গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মনির হোসেনকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মনির হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।




এ সময় গলাচিপা থানা ওসি এম আর শওকত আনোয়ার ইসলামের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন তালুকদার, ধলা মিয়া, মো. ফোরকান মিয়া, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা নামাজ শেষে পৌরসভার ফিডার রোডে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি গত দুই বছর আগে ঢাকায় ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন। তার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!