কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনে আহত রাকিব মারা গেছে | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনে আহত রাকিব মারা গেছে

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনে আহত রাকিব মারা গেছে

আপন নিউজ অফিস।। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) উপর সশস্ত্র হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় ১৩ দিন পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মারা যান।

শনিবার (৭ আগষ্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





উল্লেখ্য, গত ২৮ জুলাই বুধবার রাত ৯ টার দিকে তেগাছিয়া বাজার সংলগ্ন হাজীমুদ্দি কালভার্ট এলাকায় তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার পথে হাজীমুদ্দি কালভার্ট এলাকায় পৌছলে আগে থেকে দলবদ্ধ ভাবে অবস্থান নেয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় তরিকুল তার হাতের কব্জি কেটে ফেলে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

হামলায় আহত রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুলের অবস্থার অবনতি ঘটে।

উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার পর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা।

এ ঘটনায় এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, রুবেল শিকদার ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার জেলহাজতে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!