আমতলীতে উৎসব মুখর পরিবেশে গণ টিকা কার্যক্রম | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে উৎসব মুখর পরিবেশে গণ টিকা কার্যক্রম

আমতলীতে উৎসব মুখর পরিবেশে গণ টিকা কার্যক্রম

আমতলী প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে আমতলীর গ্রামঞ্চলের মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। শনিবার মানুষ বৃষ্টি উপেক্ষা করে টিকা গ্রহন করেছেন।

জানাগেছে, করোনা ভাইরাস সংক্রামণ থেকে মানুষকে রক্ষায় সরকার গণ টিকার আয়োজন করেন। শরিবার সকালে আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ। উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ২৪ টি বুথে এ টিকার দেয়া হয়। মানুষ উৎসব মুখর পরিবেশ কেন্দ্রে এসে মানুষ টিকা গ্রহন করেছেন। সাতটি ইউনিয়নে চার হাজার ২’শ এবং পৌরসভায় ২ হাজার ৫ ’শ মানুষ টিকা নিয়েছেন।




শনিবার উপজেলার কুকুয়া, চাওড়া ও আমতলী সদর ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে মানুষ উৎসব মুখর পরিবেশে মানুষ টিকা গ্রহন করছেন।

হরিমৃত্যুঞ্জয় গ্রামের বৃদ্ধ জব্বার হাওলাদার (৮০) বলেন, টিকা নিয়েছি। ভালোই লাগছে। সেকান্দারখালী গ্রামের আবদুল আলী (৯০) বলেন, মুই টিহা দিছি। মোর ভালোই লাগছে। মুই যে কয়দিন বাচমু ভালোই থাকমু।

আমতলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, গ্রামে ঈদের আনন্দ চলছে। মানুষ উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, উপজেলায় সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৬ হাজার ৭০০ মানুষ টিকা নিয়েছেন। টিকা নিতে মানুষের বেশ আগ্রহ রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!