গলাচিপায় রুনা আক্তারকে মারধর | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় রুনা আক্তারকে মারধর

গলাচিপায় রুনা আক্তারকে মারধর

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় রুনা আক্তার (১৯) কে মারধর করার খবর পাওয়া গেছে। রুনা আক্তার হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের ১ নং ওয়ার্ডের আব্দুল রাজ্জাক মোল্লার মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায় শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোল্লা বাড়ির রাস্তার উপরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা হাতে থাকা লাঠি দিয়ে রুনাকে এলোপাথারীভাবে পিটাতে থাকে। রুনার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা রুনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।




হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়রিয়া লিনজা বলেন, রুনা আক্তার আমার চিকিৎসাধীনে ২য় তলার ৫ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথা ফেটে গেছে এবং ডান হাতে চোট লেগে ফেটে গেছে। সারা শরীরে কালো কালো দাগ আছে।

এ বিষয়ে আহত রুনা আক্তার বলেন, দোকান থেকে টাকা পয়সা নিয়ে বাসায় ফেরার পথে আমাদের একই এলাকার কবির মোল্লা, খবির মোল্লা, রিফাত ও রিয়া বেগম একত্রিত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটাতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে পড়লে আমার কাছ থেকে দোকানের টাকা পয়সা ও গলায় থাকা একটি চেইন নিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে রুনা আক্তারের বাবা আব্দুল রাজ্জাক মোল্লা বলেন, আমি গরিব মানুষ। আমার কোন ছেলে নাই। আমার কয়কেটি মেয়ে আছে। আমার ছোট একটি দোকান আছে। আমার মেয়ে দোকনদারি করে বাসায় ফেরার পথে প্রতিপক্ষরা টাকা পয়সা ও আমার মেয়ের গলার একটি চেইন নিয়ে যায়। এ বিষয়ে খবির মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্ত্রীও আহত হয়েছে।

গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, ঘটনাটি আমি আপনাদের মাধ্যমে শুনেছি। চৌকিদার পাঠিয়ে দুই পক্ষকে ডেকে মিমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আব্দুল রাজ্জাক মোল্লা গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!