কলাপাড়ায় কথিত দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় এক নারী | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় কথিত দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় এক নারী

কলাপাড়ায় কথিত দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় এক নারী

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার আ. সালাম হাওলাদারের স্ত্রী জয়নব (৫০) গত ৩০ জুলাই দাঁতে ব্যথা নিয়ে পৌর শহরের হাসপাতাল রোড গড়ে ওঠা “দন্ত সেবা” নামক এই দন্ত সেবায় নিয়ে আসলে কথিত দন্ত চিকিৎসক আব্দুল হাকিম জয়নবের ৪ টি দাঁত তুলে ফেলে। এবং প্রেসক্রিপশন করে ঔষধ লেখে দেন।

 এর একদিন পরই দাঁতের মাড়ি ফুলে যায়। পরিবার লোকজন তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সোমবার (৯ আগষ্ট) বরিশালে রেফার করেন।





জয়নবের মেয়ে কান্নার কণ্ঠে বলেন, মায়ের দাঁতে ব্যথা নিয়ে ওখানে (দন্ত সেবা) নিয়ে যাই। ওই ডাক্তার (কথিত দন্ত চিকিৎসক আব্দুল হাকিম) দাঁত ফেলে দিলে ব্যথা কমে যাবে। এমন কথায় রাজি হই। আমাদের কিছু না বলেই সে চারটি দাঁত তুলে ফেলেন।

মাকে বাসায় নিয়ে আসলে তার মাড়ি ফুলে গিয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়। পরে প্রেসক্রিপশন নিয়ে ওই ডাক্তারের কাছে আসলে ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে যায়।

পরে সাদা কাগজে নতুন করে ওষুধ লেখে দিয়ে বলে ঠিক হয়ে যাবে। এখন মায়ের এই অবস্থা।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, তার চারটি দাঁত ফেলা ঠিক হয়নি, দাঁত ফেলায় দাঁতের মাড়ি ফুলে গিয়ে মাথার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তাই তার উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, আমার কাছেও মৌখিকভাবে অভিযোগ করেছে, তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দন্ত চিকিৎসক আব্দুল হাকিমের বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে।

তাকে কাগজপত্র অফিসে জমা দিতে বলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজপত্র নিয়ে সে আসেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!