আমতলীতে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেকারদের মাঝে ঋণ বিতরন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেকারদের মাঝে ঋণ বিতরন

আমতলীতে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেকারদের মাঝে ঋণ বিতরন

আমতলী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরন করা হয়েছে।




জানাগেছে, উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের আত্ম কর্মসংস্থান হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। ওই প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলী যুব উন্নয়ন অধিদপ্তর রবিবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১১ জন বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন মিলন, কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ ইশা ইকবাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আল আমিন, সিপিপি সহকারী পরিচালক কেএম মাহতাবুল বারী, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল ও সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!