গলাচিপায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গলাচিপায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিস এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিজস্ব অর্থায়নে করোনায় অসহায়, দুস্থ পরিবার ও গলাচিপা স্বপ্ন পূরণ বিদ্যা নিকেতনের ২৫ জন ছিন্নমূল বাচ্চাদেরসহ মোট ১২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।




রবিবার ও সোমবার দিনভর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থ ১২৫০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, পেইজ, ডাল, আলু, সয়াবিন তেল ও লবণ।

পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রকৌশলী মাঈনুদ্দিন আহমেদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলায় বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আমাদের এ সহযোগিতা। আমরা তালিকা করে, খোঁজ খবর নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সমিতির কর্মকর্তাদের মাধ্যমে তাদের সহায়তা করছি।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে মাইকিং করে জানানো হচ্ছে যারা এখনো পল্লী বিদ্যুতের সংযোগ গ্রহণ করেনি, তাদেরকে শোকের মাসের মধ্যে সংযোগ গ্রহণ করার আহবান জানানো হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!