গলাচিপায় স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধর; গ্রেফতার-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধর; গ্রেফতার-২

গলাচিপায় স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধর; গ্রেফতার-২

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় স্বামী-স্ত্রী ও সন্তানকে মারধর করায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।

আহতরা হলেন মো. নজরুল দালাল (৫৫), রাশিদা বেগম (৪৫) ও নাইম দালাল (২৩)। আহতদেরকে উদ্ধার করে এলাকাবাসী ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।




হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আহতদেরকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নজরুল দালাল গুরুতর আহত। তার নাক ফেটে গেছে। তাদেরকে ৩য় তলার ২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত নজরুল দালাল জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর মাছ বিক্রির টাকা পয়সার হিসাবকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়।

আহত নাইম দালাল বলেন, আমাদের বাড়ির সামনে রাস্তার উপরে বাজার। সন্ধ্যার পরে আব্বা, আম্মা ও আমি জলিলের চায়ের দোকানে চা খেতে আসলে পানপট্টি ইউনিয়নের জেলে রাসেল, রিপনসহ নাম না জানা ৭/৮ জন লোক একত্রিত হয়ে একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লোহার রড দিয়ে আমাদেরকে এলোপাথারীভাবে পিটাতে থাকে। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নাইম দালাল বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলার ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে। বুধবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!