গলাচিপা বাজারে ৫৫ কেজি ওজনের গোলপাতা মাছ | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপা বাজারে ৫৫ কেজি ওজনের গোলপাতা মাছ

গলাচিপা বাজারে ৫৫ কেজি ওজনের গোলপাতা মাছ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা বাজারে বৃহস্পতিবার বিরল প্রজাতির ৫৫ কেজি ওজনের একটি গোলপাতা মাছ ওঠে।

গলাচিপা বাজারে এ বিরল প্রজাতির মাছ বিক্রির জন্য আনা হলে মাছটি দেখতে সেখানে উৎসুখ মানুষের ভিড় লেগে যায়।




জানা গেছে, জেলে সাগর মাঝি বাজারের বিশিষ্ট বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে মাছিটি বিক্রি করেন।

উপজেলার গোলখালী গ্রামের জেলে সাগর মাঝি বলেন, উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে গত বুধবার জেলেদের জালে এই গোলপাতা মাছটি ধরা পরে। প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই মাছটি বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মাছ বাজারের সভাপতি মো. চুন্নু মৃধা বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ এলেও এত বড় মাছ কেউ দেখে নি। এ জন্য মাছটি দেখতে মানুষ ভিড় করে।

গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস বলেন, বাজারে গোলপাতা মাছ আসার খবর পেয়ে আমিও একনজর দেখতে গিয়েছিলাম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, এলাকার মানুষ এটাকে গোলপাতা মাছ হিসেবে চিনলেও আসলে এটি এক ধরণের শেইল ফিস। খেতে খুব সুস্বাধু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!