গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল বাদশা ও তার ফুপু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল বাদশা ও তার ফুপু

গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল বাদশা ও তার ফুপু

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জমি-জমার জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে রেজাউল বাদশা (৪৫) ও তার ফুপু নুর নাহার বেগম (৫০)। আহতদেরকে স্থানীয়রা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চত্রা গ্রামের বাংলা বাজার নামক স্থানে।

আহত রেজাউল বাদশা জানান, জমিজমাকে কেন্দ্র করে আমাদেরকে মো. রুবেল বাদশাসহ আরো ১০/১২ জন লোক একত্রিত হয়ে হামলা করে এবং জমি জোর পূর্বক দখল করার পায়তারা করছে।

আহত নুর নাহার বেগম বলেন, আমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারি না। আমাকেও প্রতিপক্ষরা ছাড় দেয় নি। এখন আমরা হাসপাতালে পড়ে আছি।

রুবেল বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকেও মারধর করা হয়েছে। আমরাও হাসপাতালে ভর্তি আছি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জোয়ায়রিয়া লিনজা বলেন, আহত রোগীরা আমার চিকিৎসাধীনে হাসপাতালের তৃতীয় তলায় ১৮ ও ১৯ নম্বর বেডে ভর্তি আছে।

ডাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাকিব মোল্লা বলেন, উভয়েই তারা আত্মীয় স্বজন। দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!