বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আমতলীতে মতবিনিময় সভা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আমতলীতে মতবিনিময় সভা

বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আমতলীতে মতবিনিময় সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বাল্য বিয়ে, শিশু প্রতি সহিংসতা বন্ধ ও যৌন হয়রানী রোধে আমতলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।




মঙ্গলবার বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ ও এনএসএস’র যৌথ আয়োজন সাংবাদিক ও শিশুদের নিয়ে এ মতবিনিময় সভা হয়।

বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ এরিয়া ম্যানেজার উত্তর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএসএস’ নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না।

ওয়ার্ল্ড ভিষন’র প্রোগ্রাম অফিসার তানজিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, ইকবাল আহম্মেদ তালুকদার, আব্দুল্লাহ আল মোমেন নিজাম, এইচএম কাওসার মাদবর, মহসিন মাদবর, মোঃ মনিরুল ইসলাম, নাসরিন শিপু, আব্দুর রহমান প্রমুখ। সভায় ১৫ জন সাংবাদিক ও ৩ জন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী ও শিশু সংগঠনের ৩ শিশু অংশগ্রহন করে।

সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌন হয়রানি ও বাল্য বিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!