কলাপাড়ায় জামাইকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়িকে বেধরক মারধর | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় জামাইকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়িকে বেধরক মারধর

কলাপাড়ায় জামাইকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়িকে বেধরক মারধর

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জামাই ইসমাইল খাঁ’কে শ্বশুরবাড়ি’র জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়ি সুফিয়া বেগম (৮০) কে বেধরক মারধর করে জখম করার অভিযোগ পাওয়া গেছে।




আহত সুফিয়া বেগম পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কের মৃত মোসলেম খানের স্ত্রী।

শুক্রবার (২৭ আগষ্ট) দুপুর ১ টায় পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কে এ ঘটনাটি ঘটে

এ ঘটনায় আহত সুফিয়া বেগম ছেলে শনিবার ২৮ আগষ্ট কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল খাঁ শ্বশুরবাড়িতে জোর করে ঘর তুলে বসবাস করে আসছে। বিভিন্ন সময় ইসমাইলকে ঘর নিয়ে যাওয়ার জন্য বলা হলে সে যাচ্ছিল না। ওই ঘরের জমি নিজের নামে লিখে দিতে শাশুড়িকে বলে। এতে রাজি না হওয়ায় ঘটনা দিন ইসমাইল খাঁ ও তার ছেলে নাঈন এবং ফেরদৌস মিলে কিল, ঘুসি, চর, থাপ্পর দিয়ে বৃদ্ধ সুফিয়া বেগমকে জখম করে।

এ সময় সুফিয়া বেগমকে বাঁচাতে এসে তার ছেলে সোহরাব (৩৪) ও ছেলের বউ শাহিদা (২০) কেও বেধরক মারধর করে জখম করে।

আহত সুফিয়া বেগমের ছেলে সোহরাব বলেন, ইসমাইল খাঁ আমার বড় বোনের জামাই। সে কলাপাড়া থানার কথিত সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। কয়েক মাস আগে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল, জেল থেকে বেরিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। তার জন্য আমাদের বাড়ি থেকে যেতে বলা হয়। কিন্তু বাড়ির জমি নিজের দাবি এবং নিজের নামে লিখে দিতে বলে। এতে রাজি না হওয়ায় আমি সহ আমার মা ও স্ত্রী কে কিল, ঘুসি, চর, থাপ্পর মারে রক্তাক্ত জখম করে।

বর্তমানে সুফিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!