কলাপাড়ায় ১০ অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মী পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় ১০ অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মী পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক

কলাপাড়ায় ১০ অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মী পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ১৫ আগষ্ট উপলক্ষে ১০জন অসহায়, অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মী পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক। বুধবার (১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের দরবার হলে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর এ অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।




এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তার প্রমূখ। চেক বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন। অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেক সাংস্কৃতিক কর্মী ২৫০০ টাকার চেক পেয়েছেন।

উপকারভোগী তবলা প্রশিক্ষক নওমুসলিম মো: আল আমিন পাপন বলেন, ’১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর এ অনুদানের চেক পেয়ে আমরা ভীষন সন্মানিত হয়েছি। এতে আমাদের অস্বচ্ছল পরিবারে কিছুটা হলেও খাদ্যের চাহিদা মিটবে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ’দেশের দরিদ্র অস্বচ্ছল সকল শ্রেনী, পেশার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ দিবস ও উৎসবের দিনে সহায়তা প্রদান করে থাকেন। এজন্যই তাকে মানবতার মা বলে দেশের মানুষ সম্বোধন করে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!