আমতলীতে ৭০ হাজার টাকা অর্থদন্ড | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
আমতলীতে ৭০ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে ৭০ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ ভেজাল পন্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অপরাধে সাত ব্যবসায়ীকে ৭০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক। মঙ্গলবার আমতলী পৌর শহরে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করা হয়।




জানাগেছে, পৌর শহরে বিভিন্ন খাবার হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন এবং দোকানে ভেজাল পন্য বিক্রি করা হয়। মঙ্গলবার এ ভেজাল পন্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পরিবেশন রোধে র‌্যাব ও ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান পরিচালনা করেন। এতে পৌর শহরের ব্যবসায়ী মোজাম্মেল হক, মোফাজ্জেল হোসেন, মাসুদ তালুকদার, আল আমিন, গৌতম কুমার ঘোষ, জুয়েল ও মনির হোসেনকে ৭০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক এ অর্থদন্ড করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মোতাবেক আমতলীর সাত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাত ব্যবসায়ীকে ৭০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!