তালতলীতে ১২৩ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
তালতলীতে ১২৩ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

তালতলীতে ১২৩ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার কচুপাত্রা বাজার সংলগ্ন কচুপাত্রা খালের অবৈধভাবে গড়ে তোলা ১২৩ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। বুধবার অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।




জানাগেছে, উপজেলার কচুপাত্রা বাজার সংলগ্ন কচুপাত্রা খালের পাড়ে গত ২০ বছর পুর্বে সাপ্তাহিক বাজার স্থাপন করা হয়। প্রতি রবিবার ওই স্থানে বাজার বসে। ওই বাজারে হাজার হাজার লোকের সমাগম হয়। গত ৫ বছর পুর্বে ওই হাটের পাশে কচুপাত্রা খালের দু’পাড় স্থানীয় প্রভাবশালীরা দখল করে নেয়। খালের দু’পাড়ে দু’শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তারা। পাকা স্থাপনা নির্মাণ করায় খাল সংকুচিত হয়ে নাব্যতা কমে খাল ভরাট হয়ে যাচ্ছে। নাব্যতা কমে যাওয়ায় খালে নৌকা চলাচল ব্যবহ হচ্ছে। খালটি এখন মরা খালে পরিণত হয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় পন্য বাজারে নিয়ে আসতে কৃষকদের সমস্যা হচ্ছে। অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী মহল খাল দখলের নামে মোটার অংকের টাকা হাতিয়ে নিয়ে স্থাপনা নির্মাণে সহযোগীতা করছে। এ খাল দখল মুক্ত করার দাবী জানান স্থানীয়রা। এ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত বছরের ১৬ নভেম্বর বরগুনা জেলা প্রশাসনের পক্ষে নোটিশ দেয়। ওই নোটিশে উল্লেখ আছে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে খালের পাড়ে গড়ে ওঠা ১২৩ টি অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা জেলা প্রশাসনের নোটিশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে দখল টিকিয়ে রাখতে প্রতিরোধ কমিটি গঠন করে।

বুধবার বেলা ১১ টার দিকে বরগুনা জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহম্মেদ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কচুপাত্রা খালের ব্রীজের দু’পাশে লাল পতাকা টানিয়ে অবৈধ স্থাপনা প্রশাসনের লোকজন দাড়িয়ে বেকু (এসকেভেটর) মেশিন দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। আবার কিছু স্থাপনা স্থানীয়রা ভেঙ্গে নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কিছু স্বার্থান্বেসী লোকের কারনে ১২৩ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। তারা প্রশাসনের নাম করে টাকা আদায় না করলে এমন অবস্থা হতো না। তারা আরো বলেন, প্রশাসন খালের দখল মুক্ত করায় খালটি প্রাণ ফিরে পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে। কিন্তু দখলবাজরা অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেয়নি। তাই জেলা প্রশাসনের নির্দেশে খাল দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!