আমতলীতে মসজিদ ভবন উদ্বোধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে মসজিদ ভবন উদ্বোধন

আমতলীতে মসজিদ ভবন উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ আমতলীর উত্তর তক্তাবুনিয়া গ্রামে হাজী আইন উল্লাহ বায়তুল আমান জামে মসজিদ ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এ মসজিদ ভবনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।




জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে হাজী আইন উল্লাহ বায়তুল আমান জামে মসজিদ নির্মাণের জন্য সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলোজিক্যাল সার্পোট (এসএসটিএস) ১৩ লক্ষ টাকা অনুদান দেয়। এসএসটিএস এর তত্বাবধানে গত এপ্রিল মাসে কাজ শুরু হয়ে ৫ সেপ্টেম্বর ওই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। শুক্রবার ওই মসজিদ ভবনের উদ্বোধন করেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বজলুর রহমান রাঢ়ীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ-উল- হাসান আরিফ, দৈনিক জনকন্ঠ পত্রিকার সহকারী ব্যবস্থাপক মোঃ মাসুদ আহম্মেদ ছগির, বে-সরকারী উন্নয়ন সংস্থা আপন উদ্যোগ’র হেড অব ট্রেনিং মোঃ নিজাম উদ্দিন , আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস ও ঠিকাদার এইচএম খায়েরুজ্জামান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!