আমতলীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ; মহিলাসহ আহত-৯ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ; মহিলাসহ আহত-৯

আমতলীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ; মহিলাসহ আহত-৯

আমতলী প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে শুক্রবার দুপুরে।




জানাগেছে, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের দুই ছেলে সুলতান হাওলাদার ও রিপন হাওলাদারের মধ্যে দুই’শ ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত রিপন হাওলাদার (৪২), ওলিউল ইসলামকে (২০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরোনা আক্তার (৩৫), সুলতান হাওলাদার (৫৫), রাশিদা বেগম (৪৫), রাসেল হাওলাদার (৩০), সবুজ হাওলাদার (২৫), ঝড়না বেগম (২৩), কুলসুম বেগমকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

আহত রিপন হাওলাদার বলেন, বড় ভাই সুলতান হাওলাদার আমার জমি জোড়পুর্বক দখল করে রেখেছে। ওই জমি চাইতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছে।

আহত সুলতান হাওলাদার বলেন, ছোট ভাই আমাকে মারধর করেছে। আমি বিচার চাই।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!