মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় একটি বাসার জানালার গ্রিল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত

কলাপাড়ায় একটি বাসার জানালার গ্রিল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় একটি বাসার জানালার গ্রিল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে সোনাদানা, নগদ টাকা লুঠ করে পালাল অজ্ঞাতনামা চোরেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কলাপাড়া পৌর শহরের বড় কলবাড়ি পিছনে এ চুরির ঘটনা ঘটেছে।

বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।




অভিযোগ ও স্থানীয় সূত্র জানা গেছে, বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন পৌর শহরের মদিনা ইলেকট্রনিক্স মোবাইল ও ইলেকট্রনিক্সর মালামাল বিক্রির টাকা নিজ বাসায় রেখে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।

ঘটনার দিন বিকেলে নিজ বাসায় এসে দেখে বাসার ভিতরের রুমের পূর্ব পাশের গ্রিল ভাঙ্গা ও ঘরের মেঝেতে পুরনো কাপড় চোপড় ছড়ানো ছিটানো।

তার দাবি রাতে চোরেরা বাড়িতে হানা দেয়। জানলার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

আলমারির তালা ভেঙে সেখান থেকে নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকাসহ বেশ কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে নেয়।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই আল-আমিন বলেন, ঘটনার স্থানে পরিদর্শন করেছ, রাতে বাসায় কেউ ছিল না, এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাড়িতে হানা দেয়। অভিযোগ তদন্ত করে চোরদের আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!