আমতলীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা; জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা; জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আমতলীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা; জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আমতলী প্রতিনিধিঃ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে বরগুনা আমতলী উপজেলার ভ্রাম্যামান আদালতের বিচারক ইউএনও মোঃ কাওসার হোসেন অভিযান চালিয়ে অবৈধ জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সাথে দুই দোকান থেকে ছয়টি চায়না জাল ও একটি বেহুন্তি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। রবিবার দুপুরে আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাটে এ অভিযান চালানো হয়।




জানাগেছে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক অবাধে নিধন করতে জেলেরা। এ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে সরকার উদ্যোগ নেন। রবিবার আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মোঃ কাওসার হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার উপজেলার খুরিয়ান খেয়াঘাটে অবৈধ জাল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায়। ওই অভিযানে মোতাহার বয়াতির দোকান থেকে একটি বেহুন্তি জাল ও দুইটি চায়না জাল এবং মামুন মিয়ার দোকান থেকে চারটি চায়না জাল জব্দ করেন। পরে দোকান মালিক মোতাহার বয়াতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য অফিস প্রাঙ্ঘনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। ওই উদ্যোগ বাস্তবায়ন করতে মাছ ও শামুক নিধনকারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!