মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়া হাসপাতালে করোনা স্যাম্পল টেষ্টেও টাকা আদায়

কলাপাড়া হাসপাতালে করোনা স্যাম্পল টেষ্টেও টাকা আদায়

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনার স্যাম্পল টেষ্টে শতশত মানুষের কাছ থেকে অবৈধ ভাবে জন প্রতি ১০০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।

স্বাস্থ্যকমপ্লেক্সের ল্যাব সহকারী মোসা.লাকী আক্তার’র বিরুদ্ধে অতিরিক্ত  এ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে ।

মো.মিলন তালুকদার  (মোবাঃ০১৭৩২০৩০২০৩) নামে এক অভিযোগকারী জানান, তিনি সহ তার স্ত্রী ,তার ছেলে করোনা সংক্রমিত হয়েছে কি-না পরীক্ষার জন্য পর্যায়ক্রমে  হাসপাতালের ল্যাবে রক্ত দেন। এতে সরকারী নিয়ম অনুযায়ী জন প্রতি ১০০ টাকা করে নির্ধারন করা হলেও হাসপাতালের ল্যাব সহকারী মোসা.লাকী আক্তার অতিরিক্ত আরো ১০০ টাকা করে আদায় করেছে। কেউ দিতে অস্বীকার করলে উল্টো তাদের সাথে খারাপ আচরন করা করেছে। তিনি বলেন’ তার সামনে আরো অনেকের কাছ থেকে সরকারী রেটের বাইরে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করেছে। এতে এ যাবৎ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি ধারনা কনছেন।





অভিযুক্ত মিলন তালুকদার আরো জানান, তিনি একটি ল্যাবের মালিক হিসেবে এ স্বাস্থ্যকমপ্লেক্সের আর,এম,ও ডা. জুনায়েদ হোসেন লেলিন তাকে টেষ্টের টাকা ফ্রি করে দেয়, অথচ তাকে ও ঘুষের ওই টাকা দিতে বাধ্য করা হয়। তিনি মান সম্মানের ভয়ে ঘুষের ওই টাকা পরিশোধ করেছেন বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ল্যাব সহকারী মোসা.লাকী আক্তার জানান, অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও তাৎক্ষনিক তিনি বলেন’ আর,এম,ও ডা. জুনায়েদ হোসেন লেলিনের সিলিপ অনুযায়ী এ টাকা নেয়া হয়।

তবে হাপাপাতালে খোঁজ নিয়ে জানা যায় ডা.জুনায়েদ হোসেন লেলিন, শুধু যার টেষ্ট হবে তার নাম উল্লেখ করে দেন, সিলিপে কোন টাকার বিষয়টি উল্লেখ নেই।

আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, একটি চক্র জন প্রতি ৪০০ টাকা থেকে ৫০০ টাকা করে আদায় করতো জেনে বিষয়টি উপজেলা স্বাস্থ্যকর্মকর্তার সাথে আলোচনা করে জরুরী মিটিং ডেকে তা বন্ধ করে দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, সরকারী ১০০ টাকা ফি ব্যতীত কোন প্রকার অতিরিক্ত টাকা নেয়ার কোন সুযোগ নেই। তবে কেউ নিয়ে থাকলে তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার আহবায়ক ও নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার জানান, করোনাকে পুঁজি করে কেউ যদি অবৈধ অর্থ আদায় করে এতে করোনা রোগীরা ভয়েও হাসপাতালে টেষ্টের জন্য যাবে না, এতে বরং করোনা রোগী বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!