কলাপাড়ায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা

কলাপাড়ায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা

আপন নিউজ অফিসঃ ”বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি ) ও সুশীলন এর সহযোগিতায়




বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

কর্মশালার শুরুতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল হক।
কর্মশালায় ১২ টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপিত ৪৮ টি ভালো শিখনগুলোর মধ্য থেকে
সেরা ৫ টি ভাল শিখন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।

স্বাস্থ্যকর গ্রাম তৈরী। (মিঠাগঞ্জ ও ধুলাসার ইউনিয়ন), ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গ্রহন।
(বালিয়াতলি ও টিয়াখালি ইউনিয়ন), ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুমিরমারা ও পাখিমারা বাজারের সংযোগ ভাসমান সেতু স্থাপন।
(নীলগঞ্জ ইউনিয়ন), ইউনিয়ন পরিষদের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা। (লালুয়া ইউনিয়ন) ও সুপেয় পানি সরবরাহ। (চাকামাইয়া ইউনিয়ন)।

ওই কর্মশালায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যসহ মোট ৪৫ জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!