আমতলীতে মুজিব কোর্ট নিয়ে ইমামের মিথ্যাচার ও কটুক্তি | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে মুজিব কোর্ট নিয়ে ইমামের মিথ্যাচার ও কটুক্তি

আমতলীতে মুজিব কোর্ট নিয়ে ইমামের মিথ্যাচার ও কটুক্তি

আমতলী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাওড়া ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর মৃধা এ কটুক্তি ও মিথ্যাচার করেন। এ ঘটনায় রবিবার ইমামের বিচার দাবীতে মুসুল্লীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদ।




জানাগেছে, আমতলীর চাওড়া ইসলামপুর জামে মসজিদের ইমাম ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানার আবু বকর মৃধা গত শুক্রবার খুতবার বয়ানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তি করেছেন বলে অভিযোগ মুসুল্লীদের। মুসুল্লীরা অভিযোগ করেন, মুজিব কোট নিয়ে ইমাম বলেন, মুজিব কোট ছিল মাওলানা সামসুল হক ফরিদপুরীর। এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফরিদপুরীর ওই কোট নিয়ে যায়। ওই থেকে মুজিব কোট বঙ্গবন্ধু তার নামে চালিয়ে দেন। প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর মুজিব কোট না। মুজিব কোট মাওলানার সামসুল হক ফরিদপুরীর। ইমামের এমন বয়ানের প্রতিবাদ করেন মসজিদে আসা মুসুল্লীরা। মুসুল্লীরা আরো অভিযোগ করেন ইমাম মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদ করলে ইমাম মুসুল্লীদের মসজিদ থেকে চলে যেতে বলেন। ওই ঘটনার পরপর মুসুল্লীরা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ইমামের বিচার দাবীতে মসজিদের মুসুল্লীরা রবিবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

মুসুল্লী ইউসুফ জামান বলেন, ইমাম মাওলানা আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তি করে বলেছেন মুজিব কোট বঙ্গবন্ধুর না। মুজিব কোট সামসুল হক ফরিদপুরীর। ফরিদপুরীর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোট নিয়ে যায়। ইমামের এমন মিথ্যাচার ও কটুক্তি তীব্র নিন্দা জানিয়ে তিনি ইমামের বিচার দাবী করেছেন।

ইসলামপুর জামে মসজিদের সহ – সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা বলেন, ইমাম মাওলানা আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে যে মিথ্যাচার ও কটুক্তি করেছেন তা মেনে নেয়া যায়না। এমন মিথ্যাচার ও কটুক্তি রাষ্ট্রবিরোধীতার সামিল।

ইমাম মাওলানা আবু বকর মৃধা মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তির কথা অস্বীকার করে বলেন, মুসুল্লীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!