রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফেঁসে শিশু নিহত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফেঁসে শিশু নিহত

রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফেঁসে শিশু নিহত

আমতলী প্রতিনিধিঃ১০ বছরের শিশু মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে একা রশি নিয়ে খেলছিল। ওই রশি গলায় পেচিয়ে শিশু তুহিন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে।

জানাগেছে, উপজেলার ছাতনপাড়া গ্রামের মোতালেব হোসেন লিটনের ছেলে তালতলী মদিনাতুল উলুম মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে অব্যহহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই রশি শিশু তুহিনের গলায় ফেঁসে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। মা রেবা বেগম বাহিরে কাজ করছিল। শিশুর সারা শব্দ না পেয়ে মা রেবা বেগম ঘরে এসে শিশুটিকে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে তিনি শিশুটির গলা থেকে রশি খুলে ফেলেন। তাৎক্ষনিক শিশুটিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ দীলিপ রায় শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ তদন্ত শেষে পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।





নিহত শিশু মোস্তাফিজুর রহমান তুহিনের মা রেবা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ছেলে ছুটিতে মাদ্রাসা থেকে গতকাল বাড়ীতে আসে। শুক্রবার রাতে ঘরে একা অব্যবহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই ট্রাউজারের রশি গলায় পেচিয়ে মারা গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীলিপ রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। শিশুটির গলায় রশি পেচানোর চিহৃ রয়েছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!