তালতলীতে জোরপূর্বক জমি দখলে ধানের চারা রোপন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে জোরপূর্বক জমি দখলে ধানের চারা রোপন

তালতলীতে জোরপূর্বক জমি দখলে ধানের চারা রোপন

আমতলী প্রতিনিধিঃ ৫০ বছরের ভোগ দখলীয় জমি জোরপূর্বক ভূমি দস্যু নজরুল বিশ্বাস,শাহজাহান ও খালেক শরীফ দখল করতে জমিতে ধানের চারা রোপন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মোঃ আইউব আলী ফরাজী এমন অভিযোগ করেন। পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রবিবার নজরুলের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ধান রোপন করেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।




জানাগেছে, ১৯৭০ ও ৭১ সালে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী মৌজার ৮ একর ২৪ শতাংশ জমি মোঃ আফাজ উদ্দিন চাপরাশী, মোক্তার আলী ফরাজী ও আব্দুল গনি হাওলাদার নিলাম সুত্রে ক্রয় করেন। গত ৫০ বছর ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছে। এ বছর ওই জমি ভূমি দস্যু নজরুল বিশ্বাস,শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক দখল করতে চাষাবাদ করে এমন অভিযোগ জমির মালিক আইউব আলী ফরাজীর। খবর পেয়ে পুলিশ ভূমি দস্যুদের ওই জমি চাষাবাদ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশের নির্দেশনা উপেক্ষা করে ভূমি দস্যূরা রবিবার আবারো দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ধানের চারা রোপন করে। সন্ত্রাসীদের ভয়ে জমির মালিকরা তাদের ধানের চারা রোপনে বাঁধা দিতে সাহস পায়নি। ভূমিদস্যুদের কর্মকান্ডে এলাকার মানুষ আতঙ্কিত বলে জানা স্থানীয়রা। অভিযোগ রয়েছে নজরুল বিশ্বাসের নেতৃত্বে একটি ভূমি দস্যু বাহিনী এলাকায় জোরপুর্বক জমি দখল করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নজরুল বিশ্বাস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ৪০-৫০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জোরপুর্বক জমিতে ধান চারা রোপন করেছে। তাদের ভয়ে কেউ ওই জমিতে ধান রোপনে বাধা দিতে সাহস পায়নি।

জমির মালিক মৃত্যু মোক্তার হোসেন ফরাজীর ছেলে আইউব আলী ফরাজী বলেন, ভূমি দস্যু নজরুল বিশ্বাস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ৪০-৫০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তারা জোরপুর্বক আমার চাষাবাদের জমিতে ধান রোপন করেছে। পুলিশের নিষেধও তারা মানছেন না। তারা আমাকে ও জমির ওয়ারিশগনকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা জীবন নিয়ে সঙ্কিত। তিনি আরো বলেন, ভূমি দস্যুরা ওই জমির কোন ওয়ারিশ না কিন্তু তারা জোরপুর্বক জমি দখল করতে ধানের চারা রোপন করেছে।

ভূমি দস্যু মোঃ নজরুল বিশ্বাস সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যাদের জমি তারা ধানের চারা রোপন করেছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে জমিতে ধানের চারা রোপন বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!