কলাপাড়ায় দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

কলাপাড়ায় দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

আপন নিউজ অফিসঃ খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ববিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে।

এতে ৬৭ ভোট পেয়ে আলহাজ্ব মো. আব্দুল সালাম হাওলাদার সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো.ফজলুল হক মৃধা ৪০ ভোট পেয়েছেন।

সাধারন সম্পাদক পদে জমিস পারভেজ ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মাসুদ খান বকু ৪৮ ভোট পেয়েছেন।

সভাপতি পদে তিন জন ও সাধারন সম্পদক পদে তিনজন প্রতিদ্বন্দীতা করেছে।

এছাড়া সহ-সভাপতি পদে সরদার মো. মোস্তফা আহম্মেদ ও পরিচালক পদে মো. নুরুল আমিন, মো.মুনসুর, মো. জসিম উদ্দিন, মো.আলমগীর হোসেন, মো.আনিচুর রহমান ও মো. মনিরুজ্জামান মনির বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন কমিটি প্রধান উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহম্মেদ বলেন, তিন বছরের জন্য খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন রোববার সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এ সমিতিতে মোট ১১৮ জন সদস্য। এর মধ্যে ১১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে সভাপতি পদে ১ টি ও সাধারন সম্পাদক পদে ১টি ভোট বতিল হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!