কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; স্বামী আটক | আপন নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ
কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; স্বামী আটক

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; স্বামী আটক

চঞ্চল সাহাঃ কুয়াকাটায় মোসা. বুশরা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কুয়াকাটার খাজুরা গ্রামে নিহতের স্বামীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বুশরার স্বামী মো.ইয়াকুব খন্দকারকে আটক করেছে। মহিপুর থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আবদুল সোবাহান শরীফের মেয়ে বুশরার সাথে ২০১৮ সালে বিবাহ হয় কুয়াকাটার খাজুরা গ্রামের নূরমোহাম্মদ খন্দকার’র ছেলে মো.ইয়াকুব খন্দকারের। বিয়ের পর থেকে তাদের পরিবারে শান্তির নিশানা ছিল না। বিভিন্ন অজুহাতে বুশরাকে চালানো হত অমানবিক নির্যতন। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। দুঃখে ক্ষোভে সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.হাবিব শরীফ জানান, ঘটনা শুনে ওই বাড়ীতে গিয়ে লাশটি মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়েছেন।

কলাপাড়া উপজেলার মহিপুর থানর ওসি খন্দকার মো. আবুল খায়ের বলেন’ লাশটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে এর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!