বেপরোয়া মাহেন্দ্র গাড়ীর চাপায় বৃদ্ধা আহত | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বেপরোয়া মাহেন্দ্র গাড়ীর চাপায় বৃদ্ধা আহত

বেপরোয়া মাহেন্দ্র গাড়ীর চাপায় বৃদ্ধা আহত

আমতলী প্রতিনিধি।। বেপরোয়া গতির মাহেন্দ্র গাড়ীর চাপায় আম্বিয়া বেগম নামের ৭০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত অভিযোগ পাওযা গেছে। আহত আম্বিয়াকে বরিশাল শেবাচিম হাওপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বেলা ১১ টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে।




জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত্যু হাসেম মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম আমতলী-কুয়াকাটা মহাসড়ক পাড় হয়ে রাস্তার কিনারে দাড়িয়ে ছিল। এমন মুহুর্তে রেপরোয়া গতিতে একটি মাহেন্দ্র গাড়ী বৃদ্ধাকে চাপা দেয়। মুহুর্তেই বৃদ্ধা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

আহত বৃদ্ধার নাতি মোঃ ইব্রাহিম মিয়া বলেন, বেপরোয়া গতির মাহেন্দ্র আমার দাদীকে চাপা দিয়েছে। আমার দাদীর অবস্থা আশঙ্কাজনক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, সঙ্কটজনক অবস্থায় বৃদ্ধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!