আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করায় সংঘর্ষে নারীসহ আহত-১০ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করায় সংঘর্ষে নারীসহ আহত-১০

আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করায় সংঘর্ষে নারীসহ আহত-১০

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ আমতলীতে চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে উপজেলার পুর্ব চিলা গ্রামে।




জানাগেছে, ২০০৮ সালে উপজেলার পুর্ব চিলা গ্রামের জসিম প্যাদা এক একর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়। ওই জমি তার চাচাতো ভাই ফোরকান প্যাদার বাড়ীর সামনে। ফোরকান প্যাদা দাবী করেন, তার চলাচলের পথ জসিম প্যাদা বন্ধ করে দিয়েছেন। সোমবার সকালে এ চলাচলের পথ বন্ধ করার বিষয়ে আমার ছেলে জাহিদুল প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম প্যাদার ছেলে সোহেল প্যাদা চাচাতো ভাই জাহিদুলকে বেধরক মারধর করে। ছেলেকে রক্ষায় মা বিউটি বেগম এগিয়ে গেছে তাকেও পিটিয়ে রক্তাক্ত যখম করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত সোহেল প্যাদা, জসিম প্যাদা, ফোরকান প্যাদা, জাহিদুল প্যাদা, বিউটি ও পিয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ফোরকান প্যাদা অভিযোগ করে বলেন, আমার চলাচলের পথ চাচাতো ভাই জসিম প্যাদা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমার ছেলে জাহিদুল প্রতিবাদ করলে তাকে পিটিয়ে গুরুতর যখম করেছে। ছেলেকে রক্ষায় আমার স্ত্রী বিউটি বেগম এগিয়ে গেলে তাকেও বেধরক পিটিয়ে রক্তাক্ত যখম করে।

জসিম প্যাদা মারধরের কথা স্বীকার করে বলেন, চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মারধরের ঘটনা ঘটেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!