গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রীর মৃত্যু | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ গ্যাস ট্যাবলেট (ফসটক্সিন) খেয়ে তালতলীর আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী মারা গেছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে পটুয়াখালী হাসপাতালে নেয়ার পথে।




জানাগেছে উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের মোজাম্মেল মিয়ার নবম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রী তানজিলার রবিবার দুপুরে পেটে ব্যাথা করছিল। এক পর্যায় গ্যাস ট্যবলেট খাওয়ার জন্য উদ্যোগ নেয়। কিন্তু ওই স্কুল ছাত্রী গ্যাস ট্যাবলেটের পরিবর্তে বিষাক্ত গ্যাস ট্যবলেট (ফসটক্সিন) খেয়ে ফেলে। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পরে। তাৎক্ষনিক স্বজনরা তাকে আমললী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে নেয়ার পথে রবিবার রাতে সে মারা যায়।

বাবা মোজাম্মেল মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন, ভুলে গ্যাস ট্যাবলেট বুঝে চালে পোকা দমনের ট্যাবলেট খেয়ে ফেলেছে।

তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, এক স্কুল ছাত্রী গ্যাট ট্যাবলেটের পরিবর্তে ফসটক্সিন ট্যাবলেট খেয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!