গলাচিপায় নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুর | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুর

গলাচিপায় নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুর

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় ডাকুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর করেছে বিদ্রোহী প্রার্থীর লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে পাঙ্গাশিয়া বাজারে শুক্রবার বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে নৌকা মার্কার প্রচারণা অফিসে ফিরোজ খান, পলাশ খান ও পাবেল খানের নেতৃত্বে ২০-২৫ জন লোকজন নৌকা মাকার অফিস ভাংচুর চালায়।




নৌকা মার্কা প্রার্থী বিশ্বজিৎ রায় বলেন, নৌকার বিজয় কে বাধাগ্রস্ত করতে বিদ্রোহী প্রার্থীর সাথে দেশ বিরোধী অপশক্তি ঐক্য হয়েছে। এই চক্রান্তকারীরা নৌকার সমার্থকদের দুর্বল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। সাড়ে বারোটার দিকে বিদ্রোহী প্রার্থী (ঘোড়া মার্কা) স্বজন ও সমার্থক দিয়ে পাঙ্গাশিয়া বাজারে নির্বাচন নৌকা মার্কার প্রচারণা অফিসে হামলা ও ভাংচুর চালায়।

এ বিষয় বিদ্রোহী প্রার্থী (ঘোড়া মার্কা) মু.মামুন খান বলেন, বিষয়টি আমি শুনেছি। তখন আমি প্রচারণায় ছিলাম।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার হোসেন বলেন, ভাংচুরের ঘটনা শুনেছি। ঘটনা স্থালে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!