গলাচিপায় ৮টি ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় ৮টি ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

গলাচিপায় ৮টি ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নে (১১ নভেম্বর) বৃহস্পতিবার অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ইউনিয়নে অবাধ ও সুষ্ঠ এবং কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের পূর্বে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকলেই শৃঙ্খলার সাথে নারী পুরুষ ভোটারদের লাইনে দাড়িয়ে ভোট গ্রহণ কার্যক্রম এবং ভোট প্রদানের ব্যবস্থা করেছেন। প্রতিটি কেন্দ্রের আশেপাশে পুলিশ, র‌্যাব, বিজিবি, গোয়েন্দা বিভাগ, আনসারসহ ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনী সকলেই দায়িত্বে সাথে কাজ করেছেন।




প্রতিটি কেন্দ্রে সকল প্রার্থী এজেন্টদের সাথে সাক্ষাতে জানা যায়, এমন সুন্দর প্রভাবমুক্ত সুষ্ঠ নির্বাচন তারা আর দেখে নাই। কোন এজেন্ট গণমাধ্যমকে কোন অভিযোগ করে নাই। ভোটারদের সাক্ষাতকারে সংবাদকর্মী ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় জানান, এই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।

ভোটাররা পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন (পিপিএএম) পটুয়াখালী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার ও গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ সকল নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!