আমতলীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ ১৬ পিস ইয়াবাসহ মোঃ গোলাম মোস্তাফা নামের এক মাদক বিক্রেতাকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




জানাগেছে, পৌর শহরের খোন্তাকাটা এলাকার মৌলুভী মুজাফফার হোসেনের ছেলে মোঃ গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আমতলী থানা পুলিশ তাকে পৌর শহরের নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে ১৬ পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনার গোলাম মোস্তফার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মাদক মামলার আসামী গোলাম মোস্তফাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!