রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কোষ্টগার্ডের অভিযানে ৪২ মন জাটকা জব্দ

কলাপাড়ায় কোষ্টগার্ডের অভিযানে ৪২ মন জাটকা জব্দ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নিজামপুর কোষ্টগার্ডের দুই দফা অভিযানে ৪২ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) সন্ধায় হাজীপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেনের নেতৃত্বে ঢাকা গামি বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে ৪২ মন জাটকা ইলিশ জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড।

পরবর্তীতে উপজেলা মৎষ্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরন করা হয়।

এসময় কন্টিজেন্টাল কমান্ডার এম জমির হোসেন বলেন, জাটকা নিধন কারিদের কোনভাবে ছাড় দেওয়া হবেনা। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যহত থাকবে।

ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!